আত্মহত্যার আগে লাইভে এসে তিনি বললেন, জীবনে কেউ প্রেম করবেন না

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৮, ২০২২, ০৩:৫১ পিএম

আত্মহত্যার আগে লাইভে এসে তিনি বললেন, জীবনে কেউ প্রেম করবেন না

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে কিছু বলার পর  এক তরুণের আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। লাইভে আত্মহত্যার দৃশ্য না দেখালেও আত্মহত্যা করার আগে ভিডিওসহ বক্তব্য তার ব্যক্তিগত ফেসবুকে আপলোড করে গেছেন এক তরুণ।

রবিবার দিবাগত রাত ২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ব্রজেরহাটি গ্রামে হিমেল মীর (২৪) নামে ওই তরুণ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক আত্মহত্যার বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

মৃত হিমেল মীর কেয়াইন ইউনিয়নের হাজিগাও গ্রামের শাহিন মীরের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে মায়ের সঙ্গে নানা মোবারক শেখের বাড়িতে বসবাস করছিলেন।

আত্মহত্যার আগে হিমেল ফেসবুক লাইভে এসে  জানান, তার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয় এবং কারও ওপর অভিযোগ নেই।  তিনি নিজ ইচ্ছায় আত্মহত্যা করেছেন জানিয়ে হিমেল ওই  ভিডিওর শেষ দিকে সকলের উদ্দেশ্যে বলেন- কেউ জীবনে প্রেম করবেন না। আত্মহত্যার আগে এসব বক্তব্যসহ ৫ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও ব্যক্তিগত ফেসবুকে আপলোড করেন।

সিরাজদিখান থানা পুলিশের ওসি একেএম মিজানুল হক বলেন, “আমরা মধ্য রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনালের হাসপালের মর্গে পাঠানো হয়েছে।” এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও সিরাজগঞ্জ থানার ওসি জানান।

Link copied!