লটারির দোকান দেখলে ভাগ্য পরীক্ষা করতে অনেকেই কিনে ফেলেন লটারির টিকিট। ভাবেন কয়টা টাকাই বা যাবে, যদি লাইগ্যা যায় তাহলে তো বিশাল ভাগ্য।
সবার ভাগ্য বিশাল হয় না, আবার কারও পুরো পরিবারের ভাগ্যই হয় বিশাল! জানতে চাই এই কথা কেন?
১ ডলার করে লটারির টিকিট কিনে এক পরিবারের তিন সদস্য- বাবা, মেয়ে ও ছেলে প্রত্যেকে জিতেছেন ৫০ হাজার মার্কিন ডলার করে। তাও আবার একই দোকান থেকে কেনা টিকিটে। এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড প্রদেশে।
ম্যারিল্যান্ড লটারি সংস্থা জানায়, গত ১৩ অক্টোবর ম্যারিল্যান্ডের হ্যাম্পস্টিড অঞ্চলের এক দোকান থেকে লটারির টিকিট কেনেন ৬১ বছর বয়সী এক ব্যক্তি। তার কিছুক্ষণ পরেই ওই ব্যক্তির ২৮ বছর বয়সী মেয়ে নেয় টিকিট। ওই একই দোকান থেকে তারপর লটারির টিকিট কেনেন ওই ব্যক্তির ৩১ বছর বয়সী ছেলে।
মজার ব্যাপার হচ্ছে, তারা কেউই জানতেন না অন্যজনের টিকিট কেনার কথা।
এদিকে ওই দিনের লটারির ঘোষণায় পরিবারের তিন সদস্যের প্রত্যেকেই ৫০ হাজার মার্কিন ডলার করে পুরস্কার পেয়েছেন বলেছে জানিয়েছে ম্যারিল্যান্ড লটারি সংস্থা।
সংস্থার এক কর্মকর্তা বলেন, ‘এই অর্থ দিয়ে নতুন বাড়ি কেনার পরিকল্পনা করছেন বিজয়ীদের একজন এবং বাকি দুজন তাদের পুরস্কারের অর্থ বিনিয়োগের কাজে ব্যবহার করবেন বলে আমাদের জানিয়েছেন। ’
সূত্র: এনডিটিভি