একই ছাদের নিচে গির্জা, মসজিদ ও সিনাগগ!

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৭, ২০২১, ১০:২২ পিএম

একই ছাদের নিচে গির্জা, মসজিদ ও সিনাগগ!

জার্মানিতে সব ধর্মের মানুষের উপাসনার জন্য একটি অভিন্ন কেন্দ্র স্থাপন করেছেন মুসলমান, ইহুদি ও খ্রিষ্টানদের একটি দল। আন্তঃধর্মীয় সম্প্রতির প্রতীক হিসেবে ‘হাউস অব হোপ’ নামের ্মএ্ই উপাসনালয়টি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সংঘাতের কয়েকদিন পর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে এ খবর এসেছে। এর আগেই ইউরোপের এই দেশটিতে ইহুদিবিদ্বেষ বেড়ে যাওয়া নিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

এ অবস্থায় ‘হাউস অব হোপ’ নামের এই কেন্দ্রটি আশার আলো ছড়াচ্ছে বলে এটির প্রতিষ্ঠাতারা দাবি করেন। 

বার্লিনের মেয়র মাইকেল মুয়েলের বলেন, জার্মানির রাজধানীতে নাটকীয়ভাবে বেড়ে যাওয়া বৈশ্বিক সংঘাত নিয়ে আলোচনা হতে পারে। এখানে লোকজন তাদের সংকট নিয়ে স্বাধীনভাবে নিজেদের মতামত দিতে পারবে।

তিনি বলেন, আমাদের সমাজে ঘৃণা, সহিংসতা, ইহুদিবিরোধিতা, ইসলামবিদ্বেষ ও উসকানির কোনো জায়গা নেই।

ধর্মীয় উপাসনার জন্য টাওয়ার ভবনটিতে আলাদা আলাদ কক্ষ থাকবে। আর বৈঠকের জন্য আলাদা একটি কমন কক্ষও রাখা হবে। জার্মানির কেন্দ্রীয় মুসলিম কাউন্সিল ও ইহুদি কাউন্সিলও প্রকল্পটিকে স্বাগত জানিয়েছে।

এক দশক আগে পরিকল্পনা নেওয়া হলেও সবে শুরু হয়েছে ভবন নির্মাণ কাজ। যা শেষ হতে চার বছর সময় লাগবে এবং ব্যয় হবে চার কোটি ৪৩ লাখ ইউরো। 

এতে জার্মান সরকার দুই কোটি ও বার্লিন শহর এক কোটি ইউরো দেবে। বাকিটা আসবে মানুষের আর্থিক সহায়তা থেকে।

 

Link copied!