বিবাহ আইন ১৯৮৩ অনুযায়ী কারাগারা থাকা অবস্থায় বন্দিরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আবেদন করতে পারেন। গোপন সংবাদ ফাঁস করে বিশ্ব তোলপাড় করা সাংবাদিক উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ২৩ মার্চ লন্ডনের বেলমার্শ কারাগারেই বিয়ে সারবেন তিনি।
অ্যাসাঞ্জের বিয়েতে যোগ দিতে মাত্র ৪ জন অতিথিকে অনুমতি দেওয়া হয়েছে। ৫০ বছর বয়সী অস্ট্রেলিয়ান নাগরিক অ্যাসাঞ্জের দীর্ঘদিনের গার্লফ্রেন্ড সাউথ আফ্রিকান আইনজীবী স্টেলা মরিসের জন্য একটি বিয়ের পোশাক তৈরি করছেন ডিজাইনার ভিভিয়েনা ওয়েস্টউড। সঙ্গে অ্যাসাঞ্জের জন্য একটি পশমী কাপড়ের কুঁচি দেওয়া খাগড়া।
রাজনৈতিক আশ্রয়ের প্রত্যাশায় লন্ডনের ইকুয়েডেরিয়ান দূতাবাসে থাকাকালে অ্যাসাঞ্জের সঙ্গে পরিচয় হয় স্টেলার। এই জুটির দুটি সন্তান রয়েছে। রোববার জুলিয়ানের সঙ্গে আলোচনা সেরে বার্তা সংস্থা এপির কাছে স্টেলা বলেন, বিয়ে নিয়ে তারা দুজনই অধীর অপেক্ষায় আছেন। কয়েদিদের সাথে দেখা করার রুটিন সময়েই তাদের বিয়ে হবে। স্টেলা চান কারা কর্তৃপক্ষ বিয়ের দিনে একজন ফটোগ্রাফারকে অনুমতি দেবেন ‘তাদের বিয়ের ছবি তুলতে’। বিয়েতে দুইজন সাক্ষীর পাশাপাশি দুই জন নিরাপত্তা রক্ষীও থাকবেন।
স্টেলা বলেছেন, অ্যাসাঞ্জকে গত ৩ বছর ধরে বন্দি করে রাখা হলেও যদিও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোন অভিযোগ দাখিল করা হয়নি। যেটা সম্পূর্ণ অবমাননাকর বলে মনে করেন এই আইনজীবী। আফগানিস্তান ও ইরাক যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের হাজার হাজার গুরুত্বপূর্ণ গোপন নথি ফাঁস করে দিয়ে আলোচনা আসেন অ্যাসাঞ্জ। যুক্তরাষ্ট্রে যাতে তাকে জোর করে পাঠানো না হয়, সেজন্য জানুয়ারিতে আদালতে একটি আপিল করেন তিনি। এই আপিলের রায় তার পক্ষেই যায়।
যুক্তরাষ্ট্রের অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে।