কোভিড ভ্যাকসিন পাসপোর্ট!

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২১, ০৮:২৫ পিএম

কোভিড ভ্যাকসিন পাসপোর্ট!

করোনাভাইরাস মহামারির মধ্যে অভিনব একটি উদ্যোগ নিল ইউরোপীয় দেশ আইসল্যান্ড। আন্তর্জাতিক ভ্রমণ সহজ করতে প্রথমবারের মতো তারা ‘টিকার সনদ’ দেওয়া শুরু করেছে। যেসব ব্যক্তি টিকা গ্রহণ করেছেন, তাদের জন্যই মূলত এই ডিজিটাল সনদ দেওয়া হচ্ছে। মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ইউরোপের অন্য দেশগুলো যখন এ ধরনের সনদ দেওয়া হবে কি না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, তখন দেশটি এই পদক্ষেপ নিল।

আইসল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এখন পর্যন্ত দেশটির ৪ হাজার ৮০০ জন করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। তারা সবাই ডিজিটাল সনদ পাবেন। এ রকম সনদ বিতরণের কাজ করতে একটি ওয়েবসাইটও খুলেছে মন্ত্রণালয়টি। অন্য দেশগুলোতে ভ্রমণের সময় এই সনদ দেখিয়ে সহজেই যাতে ভ্রমণ করতে পারেন, সে জন্যই এই পদক্ষেপ নেওয়া। যদিও এ ধরনের সনদ আন্তর্জাতিকভাবে এখনো স্বীকৃতি পায়নি।

সূত্র: ইন্টারনেট

Link copied!