গোয়ালঘরে কোভিড সেন্টার, করোনা সারছে দুধ-গোমূত্রে!

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৯, ২০২১, ০৮:১৬ পিএম

গোয়ালঘরে কোভিড সেন্টার, করোনা সারছে দুধ-গোমূত্রে!

গোয়ালঘরেই স্থাপন করা হয়েছে কোভিড সেন্টার।করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা শুধুমাত্র গরুর দুধ আর গোমূত্র পানেই সেরে উঠছেন।ভা্রতের গুজরাটে এমনই চিত্র দেখা গেছে। খবর আনন্দবাজার ও টাইমস অব ইন্ডিয়া’র।

বর্তমানে করোনার আগ্রাসী রূপ দেখছে ভারত। প্রতিদিন পচার  হাজারের বেশি করোনা রোগী মারা যাচ্ছেন। অক্সিজেন উৎপাদনে বিখ্যাত দেশ হওয়া সত্ত্বেও ভারত আজ চরম অক্সিজেন সংকটে পড়েছে।  হাসপাতালে বা আইসোলেশন সেন্টারে খালি নেই কোনো বেড। আর সেই কারণেই উত্তর গুজরাটের বাঁশকাঁথা জেলার তেতোড়া গ্রামের একটি গোয়ালঘরকে কোভিড কেয়ার সেন্টার বানানো হয়েছে। যার নাম দেওয়া হয়েছে 'ভেদালক্ষণ পঞ্চগাব্য আয়ুর্বেদ আইসোলেশন সেন্টার।'

ভারতের আনন্দবাজার ও টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বর্তমানে ওই বিশেষ সেন্টারটিতে সাত জন রোগী আছেন। যাঁদের আয়ুর্বেদিক ওষুধ, গরুর দুধ ও গোমূত্র খাওয়ানো হচ্ছে নিয়মিত। পাশাপাশি চালানো হচ্ছে অ্যালোপ্যাথিকি চিকিৎসাসেবা।

আনন্দবাজার জানায়, গত ৫ মে রাজারাম গৌশালা আশ্রমের উদ্যোগে ওই কোভিড কেয়ার সেন্টার চালু হয়। যেসব রোগীর হালকা উপসর্গ রয়েছে, তাদেরই এখানে ভর্তি করানো হচ্ছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি মোহন যাদব বলেন, ‘যাদের দেহে বিশেষ উপসর্গ নেই বললেই চলে, অথচ কোভিড আক্রান্ত, তাঁদের চিকিৎসা করছি আমরা। আট ধরনের আয়ুর্বেদিক ওষুধের উপর ভরসা রাখা হচ্ছে। গরুর দুধ, ঘি এবং গো মূত্র ব্যবহার করেই ওই ওষুধ তৈরি করা হচ্ছে।'

মোহন আরও বলেন, ‘পঞ্চগাব্য আয়ুর্বেদ থেরাপির পাশাপাশি গুজরাটের ওই Covid Care-এ 'গৌ তীর্থ' নামের একটি ওষুধ ব্যবহার করা হচ্ছে। যা দেশি গোরুর মূত্র ব্যবহার করে তৈরি করা হয়। পাশাপাশি জড়িবুটি এবং গোমূত্র খাওয়ানো হচ্ছে করোনা আক্রান্তদের। এছাড়াও দেহে অনাক্রম্যতা বাড়ানোর জন্য চবণপ্রাস খাওয়ানো হচ্ছে নিয়মিত।’

চিকিৎসার জন্য আইসলেশন সেন্টারটিতে দু' জন কবিরাজ এবং দু' জন এমবিবিএস পাম ডাক্তার রয়েছেন। কারও প্রয়োজন হলে তবেই অ্যালোপ্যাথি চিকিৎসা দেয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন যাদব। ওই সেন্টারে করোনা রোগীদের চিকিৎসা বিনামূল্যেই করা হচ্ছে বলেও্ তিনি সাংবাদিকদের জানান।

Link copied!