ডিসেম্বর ১১, ২০২২, ০৫:৩২ পিএম
দুই বউ নিয়ে একসাথে সুখেশান্তিতে ঘর করার জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হায়দরাবাদের ইউটিউবার আরমান মালিক। তাঁর দুই স্ত্রী পায়েল মালিক ও কৃতিকা মালিকও বেশ জনপ্রিয়। সম্প্রতি আরমান সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে তাঁর দুই স্ত্রীর সাথে ছবি দিয়ে জানালেন তারাঁ দুজনই একসাথে মা হতে চলেছেন। পোস্টে পায়েল ও কৃতিকার বেবি বাম্পে চুমু খাওয়া ছবি দিয়ে আরমান লিখেছেন, ‘মাই ফ্যামিলি’।
পোস্টের কমেন্টে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। আবার ধেয়ে এসেছে কটাক্ষও।
একজন লিখেছেন, ‘এই মানুষটার পক্ষেই এটা একমাত্র সম্ভব। এই লোকটাই একমাত্র যে সময় বুঝে সবটা করেছে।’
‘আমি তো শকড! কীভাবে সম্ভব দুই বউকে একসাথে প্রেগন্যান্ট করা! এভাবেই মত জানিয়েছেন আরেকজন।
একজনতো ব্যঙ্গ করে লিখেছেন,‘ভাই তুমি ক্রিকেট টিম তৈরি করবে। আমি নিশ্চিত’।
আরেকজনের প্রশ্ন, ‘আইন অনুযায়ী কি দুই বিয়ে করা সম্ভব?’
আরমানকে ইনস্টাগ্রামে ফলো করেন ১.৫ লাখ মানুষ আর ইউটিউবে ফলোয়ার্সের সংখ্যা ২ মিলিয়ন। সমান জনপ্রিয় তাঁর দুই বউ কৃতিকা আর পায়েলও। তাঁদের নিজেদেরও রয়েছে অ্যাকাউন্ট এই দুই সোশ্যাল সাইটে। যেখানে ফলোয়ার্সের সংখ্যাও লক্ষাধিক। ইউটিউবে কৃতিকা-পায়েলের প্রেগন্যান্সি জার্নি শেয়ার করা হয়েছিল আগেই। দুজনেই আইভিএফের মাধ্যমে মা হয়েছেন।
আরমান আর পায়েলের বিয়ে হয় ২০১১ সালে। তাঁদের ছেলের নাম চিকু। এরপর আরমান বিয়ে করেন পায়েলের বেস্ট ফ্রেন্ড কৃতিকাকে ২০১৮ সালে। বিয়ের পর থেকে একই বাড়িতে থাকেন পায়েল-কৃতিকা। দুজনের বন্ধুত্বও অটুট।