এই দ্বীপেই তারা স্বপ্নের দেশ গড়বেন !

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১১, ২০২২, ০৩:৫৯ পিএম

এই দ্বীপেই তারা স্বপ্নের দেশ গড়বেন !

 

তাদের লক্ষ্যটা একটু ভিন্ন। নিজেদের মত করে, মানে সম্পূর্ণ নিজেদের মতই করে একটি দেশ গড়বেন। যদিও দেশ গড়তে আন্তর্জাতিক স্বীকৃতির দরকার হয়, দরকার হয় মাটি বা ভূমি, সেই ভূমি পরিচালনায় সরকার;সরকার পরিচালনা করতে নিরাপত্তা বাহিনী, অবকাঠামো, আরও কত কি! তাই হঠাৎ করেই কেউ দেশ গড়ে ফেলবেন ; এমন কথা হয়ত অনেকেই বলবেন না! তবে কেউ কেউ বলে থাকেন!

 

মায়েরের পার্টনার স্টেফেন কফি কেয়ে দ্বীপের উপর দাড়িয়ে ছবি তোলেন।

ক্যারিবিয়ান সাগরের বেলিজ উপকূলের কাছে ছোট্ট এই দ্বীপটি কিনেছেন একদল বিনিয়োগকারী। তাদের স্বপ্ন তারা দ্বীপটিকে নিজেদের স্বপ্নপুরি বানাবেন। তাদের ভাষায়, “পৃথিবীর নতুনতম ক্ষুদ্র দেশে পরিণত হবে।” মার্শাল মায়ের ‍যিনি ‘লেটস বায় এন আইল্যান্ড’ নামক একটি সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা। মূলত অনেক অংশীজনের সমন্নয়ে গঠিত এ সংগঠনটি ছোট একটি দ্বীপ কেনার লক্ষ্য নিয়ে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। মায়ের বলেন, “আমার একার পক্ষেতো আর পুরো একটা দ্বীপ কেনা সম্ভব নয়।”

তবে মায়েরের আগে দ্বীপ কেনার এ ধারণাটি আসে ‘লেটস বায় এন আইল্যান্ড’র সহ-প্রতিষ্ঠাতা গেরেথ জনসনের মাথায়। জনসন বলেছেন, যৌথ বিনিয়োগকারিদের দল করে একটি দ্বীপ কেনার ধারণাটি তার মাথায় প্রথম আসে ১৫ বছর আগে, যখন প্রতিষ্ঠানটির ডোমেইন নেম কেনেন। ২০১৮ সালে ফিলিপাইনের একটি দ্বীপ বিক্রির জন্য ক্রেতা আহবান করার খবর সামনে আসলে, জনসন আবারও বিষয়টি নিয়ে সিরিয়াসলি কাজ করতে শুরু করেন।

 

মায়ের বলেন, “জনসন যখন প্রথম আমার কাছে তার আইডিয়াটি শেয়ার করলো, আমি বললাম, ‘ও নো!’ এটা কখনই বাস্তবে সম্ভব নয়।” তরুণ একদল পর্যটকদের সাথে ভ্রমণে গিয়ে জনসনের সাথে মায়েরের পরিচয় হয়। ২০১৯ এর ডিসেম্বরে মার্শাল মায়ের ও গ্রেরেথ জনসনদের স্বপ্নও পূরণ হলো। সত্যিই এবার একটি দ্বীপ কিনে ফেললেন তারা। দ্বীপটি কিনতে ২ লাখ ৫০ হাজারের কিছু বেশি মার্কিন ডলার জমাতে হয়েছে তাদের।

কফি কেয়ের একমাত্র অবকাঠামো এটি।

‘কফি কেয়ে’ নামের ১ দশমিক ২ একর জনবসতিহীন দ্বীপটি মধ্য-আমেরিকার দেশ বেলিজ উপকূলে অবস্থিত। প্রাথমিকভাবে দ্বীপটির জন্য প্রতিটি শেয়ারহোল্ডারদের খরচ হচ্ছে ৩ হাজার ২শ ৫০ মার্কিন ডলার। এখন পর্যন্ত তারা ১০০টি শেয়ার বিক্রি করেছেন এবং এ প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়তে পারেন সবচেয়ে সুন্দরী প্রধানমন্ত্রী বললেও ভুল হবে না

 

 

 

 

Link copied!