বিমানের সিটে দাঁড়িয়ে প্রস্রাব করলেন যুবক!

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৯, ২০২১, ০২:৪১ পিএম

বিমানের সিটে দাঁড়িয়ে প্রস্রাব করলেন যুবক!

মদের নেশায় বিমানের সিটে প্রকাশ্যে প্যান্ট খুলে প্রস্রাব করার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। গত ৯ মার্চ ফ্লাইটটি ডেনভার বিমানবন্দরে অবতরণের পরই ল্যান্ডন গ্রায়ার নামে ওই বিমানযাত্রীকে গ্রেপ্তার করে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিশনের (এফবিআই) সদস্যরা। 

পরে তার বিরুদ্ধে আদালতে মামলা করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তবে ১০ হাজার মার্কিন ডলারের মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন তিনি।

ডেইলি হেরাল্ডের খবরে বলা হয়, জামিন পেলেও এর শেষ দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আপলাস্কা এয়ারলাইন্স কৃর্তপক্ষ। তাদের আইনজীবীদের ভাষ্যমতে, এ মামলায় ওই বিমানযাত্রীর ২০ বছরের জেলও হতে পারে।

ডেনভারের জেলা দায়রা আদালতে তার বিরুদ্ধে মামলার বিবরণীতে বলা হয়, কলোরাডোর বাসিন্দা ল্যান্ডন গ্রায়ার ওই দিন আলাস্কা এয়ারলাইন্সের একটি বিমানে যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে ডেনভার যাচ্ছিলেন। বিমানসেবিকা তাকে বারংবার মাস্ক পরতে বললেও, তিনি তা শোনেননি বরং ঘুমিয়ে পড়ছিলেন বারবার। এর কয়েক মিনিট বাদেই একজন বিমানবালা খেয়াল করেন গ্রায়ার প্যান্ট খুলে সিটে দাঁড়িয়ে পড়েছেন। অস্বস্তিকর এই অবস্থাতেও তাঁকে সিটে বসার অনুরোধ করেন সেবিকা, তাতে তিনি বলেন 'আমি প্রস্রাব করব'। আর তারপরই সোখানে তিনি প্রস্রাব শুরু করেন, যা বাকি বিমানযাত্রীদের জন্য অস্বস্তিকর এক পরিস্থিতির সৃষ্টি করে।

পরে ডেনভারে বিমান অবতরণ করার পর গ্রায়ারকে গ্রেপ্তার করে এফবিআই। পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে গ্রায়ার বলেন, বিমানে ওঠার আগে তিনি তিন-চার বোতল বিয়ার পান করেছিলেন। বিমানবালার কথা না শোনা, সিটে দাঁড়িয়ে প্রস্রাব করার ঘটনা তার কিছুই মনে নেই।’

প্রথম দফায় কোর্টে হাজিরার পর বৃহস্পতিবার (১৮ মার্চ) ১০ হাজার ডলারের মুচলেকায় ছাড়া পেয়েছেন গ্রায়ার। অঅদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ২৬ মার্চ। মামলায় দোষী প্রমাণিত হলে বিমানে অশ্লীল আচরণ আর বিমানকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য ২০ বছরের জেল হতে পারে তার। পাশপাশি আরও ২ লাখ ৫০ হাজার ডলার জরিমানাও গুনতে হতে পারে তাকে।

Link copied!