হাসুন প্রাণ খুলে

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৭, ২০২২, ০২:৫১ পিএম

হাসুন প্রাণ খুলে

হাসি নিয়ে অনেক কবিতাই লেখা হয়েছে। তবে হাসি নিয়ে যে দিবস আছে, এ কথাটি এখনও অনেকেই জানেন না। বছরের ৩৬৫ দিনে প্রায় সাড়ে চারশ দিবস পালিত হয়। হাসি দিবসও তেমন। ১৯৯৯ সাল থেকে অক্টোবর মাসের প্রথম শুক্রবার পালন করা হয় হাসি দিবস। এ বছর বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। আজ বিশ্ব হাসি দিবস।

প্রতিবছর অক্টোবরের প্রথম শুক্রবার বিশ্ব হাসি দিবস উদযাপন করা হয়।

১৯৬৩ সালে শিল্পী হারভে রোজ বল হলুদ রঙের বৃত্তের মধ্যে দুটি চোখ ও একটি অর্ধচন্দ্রাকৃতির মুখের ছবি আঁকেন, যা 'স্মাইলি' হিসেবে পরিচিতি পেয়েছে। স্মাইলির বাণিজ্যিক ব্যবহারে ব্যাপক পরিচিতি পান যুক্তরাষ্ট্রের শিল্পী হারভে।

তাঁর চেষ্টায় ১৯৯৯ সাল থেকে অক্টোবরের প্রথম শুক্রবারটি বিশ্ব হাসি দিবস হিসেবে পালিত হচ্ছে। অবশ্য বিশ্বব্যাপী হাস্যযোগ আন্দোলনের প্রতিষ্ঠাতা ড. মদন কাটারিয়ার ১৯৯৮ সালে ভারতের মুম্বাইতে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব ছড়িয়ে দেওয়ার ব্রত নিয়ে 'হাসি দিবস' পালন করেন।

হার্ভি বলের শহর উয়েস্টারে দিবসটি উদ্‌যাপনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেমন হাসিমুখের ব্যানার টাঙানো, বেলুন উড্ডয়ন, কনসার্ট, সার্কাস। সবচেয়ে আকর্ষণীয় আয়োজন সম্ভবত মৃদু হাসির প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় বিজয়ীদের দেওয়া হয় স্মাইল সার্টিফিকেট বা মৃদু হাসিসনদ।

এ ছাড়া বিশ্বব্যাপী দুস্থদের মুখে হাসি ফোটাতেও নেওয়া হয় নানা উদ্যোগ, যেমন খাদ্য বিতরণ। হাসপাতালগুলোতে রোগীদের মুখে হাসি ফোটাতেও নানা আয়োজন থাকে।

Link copied!