বাবর আলী একাধারে সাইক্লিস্ট, ম্যারাথন রানার, পর্বতারোহী। তার ঝুলিতে আগে থেকেই রয়েছে অনেকগুলো কৃতিত্ব। ভারতের নেহুরু ইনস্টিউট অফ মাউন্টেইন থেকে শেষ করেছিলে পর্বাতরোহণের কোর্স। হিমাচল প্রদেশের ২০,০৭৮ ফিট উঁচু মাউন্ট ইউনামে উড়িয়ে বাংলাদেশের পতাকা। এবার আরও একধাপ এগিয়ে ২২,৩৪৯ ফিট আমা দাবলামের শীর্ষে পৌঁছালেন তিনি।
প্রথম বাংলাদেশি হিসাবে তিনি মঙ্গলবার সকালে নেপালের ওই পর্বত চূড়ায় ওঠেন বলে জানান তার অভিযানের সমন্বয়ক ফারহান জামান।
তিনি বলেন, নেপালের ৬ হাজার ৮১২ মিটার উচ্চতার এই পাহাড়টি নামের অর্থ ‘মায়ের গলার হার’। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা ৩ মিনিটে শিখরে পৌঁছান বাবর। চূড়ায় আরোহণের পর বাবরের বেজক্যাম্পে ফিরতে প্রায় দেড় দিন লেগেছে।
বাংলাদেশ থেকে এর আগে ২০১৮ সালে আমা দাবলাম অভিযান পরিচালনা করেন দুইবারের এভারের বিজয়ী এম এ মুহিত। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত সামিট না করেই ফিরে আসেন তিনি। অনেক পর্বতারোহীই মনে করে আমা দাবলাম এভারেস্ট আরোহণের চেয়ে কঠিন। এর কারণ হচ্ছে প্রতিকূল আবহাওয়া ছাড়াও এ পর্বতে বেশি কিছু ট্যাকনিক্যাল ক্লাইম্বিং রয়েছে। এজন্য অনেক পর্বতারোহী এভারেস্ট অভিযানের পর আমা দাবলামে অভিযানে আসেন।