জানুয়ারি ৭, ২০২৪, ০৩:০০ পিএম
ব্যারিস্টার সায়েদুল হক সুমন।
হবিগঞ্জ-৪ (মাধবপুর ও চুনারুঘাট) আসনের বর্তমান এমপি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর আসনে চমক দেখিয়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। সবশেষ প্রাপ্ত তথ্যে অনুযায়ী ঈগল প্রতীকে তিনি পেয়েছে ১ লাখ ৭০ হাজার ভোট। অপরদিকে নৌকার প্রার্থী মাহবুব আলী পেয়েছে ৩০ হাজার ভোট।
সূত্র জানিয়েছে, ১৭৬টি ভোটকেন্দ্রের ফলাফল তাঁদের হাতে আছে। সে অনুযায়ী সৈয়দ সায়েদুল পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ভোট। আর প্রতিমন্ত্রী মাহবুব আলী পেয়েছেন ৪৭ হাজার ভোট।
হবিগঞ্জ-৪ আসনে মাহবুব আলী ও সায়েদুল হক ছাড়াও অপর ছয় প্রার্থী হলেন আবু ছালেহ (ইসলামী ঐক্য জোট), আহাদ উদ্দিন চৌধুরী (জাতীয় পার্টি), মোহাম্মদ আবদুল মমিন (বাংলাদেশ কংগ্রেস), মো. মোখলেছুর রহমান (বিএনএম), মো. রাশেদুল ইসলাম খোকন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট), সৈয়দ মো. আল আমিন (বাংলাদেশ কংগ্রেস)।