জানুয়ারি ২৯, ২০২৪, ১০:৪৪ এএম
ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ
কালো পতাকা কর্মসূচী ষড়যন্ত্র ও সন্ত্রাসের আভাস, আবারো সহিংসতার জানান দিচ্ছে বিএনপি।
সোমবার (২৯ জানুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, যারা সংসদ শুরুর দিনে যারা কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে, তাদের দলীয় অফিস কালো কাপড় দিয়ে আগামী পাঁচ বছর ঢেকে রাখা উচিত নেতৃত্বের ব্যর্থতার জন্য নেতাদের বাড়িঘরও কালো কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত বলে জানান তিনি।
তিনি বলেন, এই অপশক্তির সাথে কোনো আপোস নয়, এই কালো পতাকাবাহী সন্ত্রাসীদের প্রতিহত করা হবে। জনগণের জানমালের নিরাপত্তা, দ্রব্যমূল্যসহ চ্যালেঞ্জ মোকাবেলার স্বার্থে।
তৃণমূলের কোমর ভেঙে দিয়েছেন বিএনপি নেতারাই।
তিনি আরও বলেন, নির্বাচন হয়ে গেছে, ধৈর্য ধরেছি, আক্রান্ত হয়েও আক্রমণ করিনি। কোনো বিদেশিদের কাছে ধরনা দিয়ে এ সরকারকে উৎখাত করা যাবে না। নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, সেজন্য তাদের পস্তাতে হবে।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচিত সরকারকে উৎখাতের শক্তি কারো নেই। দেশের প্রয়োজনে সব পদক্ষেপ নিচ্ছে সরকার। কোন অপশক্তিকে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না হুঁশিয়ারি দেন তিনি।
জনগণ বিএনপির অগণতান্ত্রিক ডাকে সাড়া দেয়নি মন্তব্য করে সাধারণ সম্পাদক বলেন, রাজপথের জবাব আওয়ামী লীগ রাজপথেই দেবে বিএনপি অগণতান্ত্রিক আচরণ করলে সরকার কঠোরভাবে মোকাবেলা করবে।
মানুষ নির্বাচনে অংশ নিয়ে নতুনভাবে গণতন্ত্রের বিজয় নিশান উড়িয়েছে উল্লেখ করে কাদের বলেন, আওয়ামী লীগের ডাকে মানুষ সাড়া দিয়েছে। আর সেই মানুষের জন্য দেশনেত্রী কাজ করে যাচ্ছেন অগ্রাধিকার ভিত্তিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিত্য ভোগান্তি কমাতে কাজ শুরু করেছে সরকার।