কাঠামো পরিবর্তন করে বুয়েটে ছাত্র রাজনীতির প্রস্তাব ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২, ২০২৪, ০৭:০৩ এএম

কাঠামো পরিবর্তন করে বুয়েটে ছাত্র রাজনীতির প্রস্তাব ছাত্রলীগের

বিশ্ব র‌্যাংকিংয়ে থাকা বিশ্ববিদ্যলয়ের রাজনীতির পরিবেশ থেকে জ্ঞান নিয়ে বুয়েটের রাজনীতি হবে।

উন্নত বিশ্বের দেশগুলোতে এবং বিশ্বের সর্বোচ্চ র‍্যাংকিংধারী বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি কিভাবে পরিচালনা হয় তা থেকে জ্ঞান নিয়ে, নিজেদের চর্চায় সেটি নিয়ে বুয়েট আমাদের ছাত্র রাজনীতিকে পথ নির্দেশ করবে। প্রথাগত কাঠামোতে না গিয়ে বুয়েটের শিক্ষার্থীদের মতামত নিয়ে আলাদা কাঠামোতে ছাত্র রাজনীতি পরিচালনা করা হবে বলে জানায় বাংলাদেশ ছাত্রলীগ। মঙ্গলবার মধুর ক্যান্টিনে বুয়েটে স্মার্ট ও পলিসি নির্ভর ছাত্র রাজনীতে প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রলীগের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে একথা বলেন ছাত্রলীগে সভাপতি সাদ্দাম হোসেন।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, মহাকাশে কিভাবে অভিযান পরিচালনা করা যায়, রোবোটিক্সের মাধ্যমে কিভাবে শিল্পবিপ্লব জয় করা যায়, নিজ দেশের উচ্চ প্রশিক্ষিত ইঞ্জিনিয়রদের মাধ্যমে কিভাবে পদ্মাসেতুর মতো বড় বড় সেতু নির্মাণ করা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করা যায়, আধুনিক যন্ত্রপাতি উদ্ভাবণের মাধ্যমে কিভাবে কৃষি উৎপাদন বৃদ্ধি করা যায়, দেশের জ্বালানি নিরাপত্তায় ভূভাগ ও সমুদ্রে কিভাবে অনুসন্ধান করা যায়, দেশের আমদানী কমিয়ে কিভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করা যায়, কোন পদ্ধতিতে দেশের উৎপাদন বৃদ্ধি করে বেকারত্বকে চিরতরে ঘুচিয়ে দেয়া যায় এসব বিষয় নিয়ে কাজ করবে আগামী দিনে বুয়েটে ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা।

প্রথাগত ছাত্র রাজনীতিতে কেন্দ্র থেকে চাপিয়ে দেয়া নেতৃত্বের মাধ্যমে বুয়েট শিক্ষার্থীরা পরিচালিত হবে না। বুয়েটের শিক্ষার্থীরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে তাদের নেতৃত্ব নির্বাচন করবে। যে নেতৃত্ব হবে আদর্শিক, দেশাত্মবোধসম্পন্ন এবং যে নেতৃত্ব বুয়েটের শিক্ষার্থীদের মধ্যে থেকেই তৈরি করবে বিশ্বসেরা উদ্ভাবক, উদ্যোক্তা। বুয়েটে আগামী দিনে এমন ছাত্র রাজনীতি পরিচালিত হবে যা প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক বুয়েট শিক্ষক ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নামে ব্রেইন ডেইন বন্ধকরবে। বুয়েটে এমন ছাত্র রাজনীতি পরিচালিত হবে যা শহিদ শাফী ইমাম রুমীর মতো বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ত্যাগ করে দেশের জন্য হাসিমুখে জীবন উতসর্গ করতে শেখাবে, কিংবা উচ্চশিক্ষা শেষ করে দেশে ফিরে এসে দেশ গঠনে আত্মনিয়োগে ঝাপিয়ে পরতে নৈতিকভাবে দৃঢ়প্রতিজ্ঞ করবে।

বুয়েটে ছাত্র রাজনীতি ফিরিয়ে এনেই কেবল বাংলাদেশ ছাত্রলীগ তার দায়িত্ব শেষ করবে না। শেখ হাসিনার পরিকল্পিত আগামী দিনের উন্নত, স্মার্ট বাংলাদেশে উন্নত ও স্মার্ট ছাত্র রাজনীতি উপহার দেয়ার জন্য মডেল প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ বুয়েটকে গ্রহণ করবে। এই ঐতিহাসিক যাত্রায় বুয়েটের সকল শিক্ষার্থীকে সহযোগীতার সংকল্প নিয়ে পাশে থাকার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। একইসাথে বাংলাদেশ ছাত্রলীগ প্রগতিশীল সকল ছাত্র সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছে, আসুন গৎবাঁধা ধারা বাদ দিয়ে আধুনিক, উন্নত ছাত্র রাজনীতির চর্চা শুরু করুন বুয়েট থেকেই। সুন্দর, স্বনির্ভর, সম্মানজনক ভবিষ্যৎ গড়তে আজকের প্রজন্ম আর কালক্ষেপণ করবে না, এটিই বাংলাদেশ ছাত্রলীগের আহ্বান।

যে যে কর্মসূচি দিল ছাত্রলীগ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা করে চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী আধুনিক, স্মার্ট ও পলিসি নির্ভর নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচী সমূহ:

 ১. ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বীর আবাসিক হল ফিরিয়ে দেয়ার লক্ষ্যে বুয়েট শহিদ মিনারে অবস্থান কর্মসূচী

 ২. আধুনিক, স্মার্ট, পলিসি নির্ভর নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার কর্মপরিকল্পনা নির্ধারণে বুয়েট শিক্ষার্থীদের সাথে মতামত আহ্বান ও আলোচনা 

৩. সাম্প্রদায়িক-মৌলবাদী-জঙ্গী কালোছায়া থেকে বুয়েটকে মুক্ত করতে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব আয়োজন 

৪. বুয়েটে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে প্রশাসনের সাথে আলোচনা

Link copied!