বুয়েটে রাজনীতি ফিরিয়ে আনতে যে কর্মসূচি দিল ছাত্রলীগ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২, ২০২৪, ০৭:০৯ এএম

বুয়েটে রাজনীতি ফিরিয়ে আনতে যে কর্মসূচি দিল ছাত্রলীগ

বুয়েটে নতুন করে ৪ টি কর্মসূচি দিল ছাত্রলীগ।

প্রথাগত ছাত্র রাজনীতিতে কেন্দ্র থেকে চাপিয়ে দেয়া নেতৃত্বের মাধ্যমে বুয়েট শিক্ষার্থীরা পরিচালিত হবে না। বুয়েটের শিক্ষার্থীরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে তাদের নেতৃত্ব নির্বাচন করবে। বুয়েটে আগামী দিনে এমন ছাত্র রাজনীতি পরিচালিত হবে যা প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক বুয়েট শিক্ষক ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নামে ব্রেইন ডেইন বন্ধ করবে।  মঙ্গলবার মধুর ক্যান্টিনে বুয়েটে স্মার্ট ও পলিসি নির্ভর ছাত্র রাজনীতে প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রলীগের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে একথা বলেন ছাত্রলীগে সভাপতি সাদ্দাম হোসেন। 

যে যে কর্মসূচি দিল ছাত্রলীগ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা করে চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী আধুনিক, স্মার্ট ও পলিসি নির্ভর নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচী সমূহ:

১. ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বীর আবাসিক হল ফিরিয়ে দেয়ার লক্ষ্যে বুয়েট শহিদ মিনারে অবস্থান কর্মসূচী

২. আধুনিক, স্মার্ট, পলিসি নির্ভর নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার কর্মপরিকল্পনা নির্ধারণে বুয়েট শিক্ষার্থীদের সাথে মতামত আহ্বান ও আলোচনা 

৩. সাম্প্রদায়িক-মৌলবাদী-জঙ্গী কালোছায়া থেকে বুয়েটকে মুক্ত করতে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব আয়োজন 

৪. বুয়েটে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে প্রশাসনের সাথে আলোচনা

কাঠামো পরিবর্তন করে বুয়েটে ছাত্র রাজনীতির প্রস্তাব

উন্নত বিশ্বের দেশগুলোতে এবং বিশ্বের সর্বোচ্চ র‍্যাংকিংধারী বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি কিভাবে পরিচালনা হয় তা থেকে জ্ঞান নিয়ে, নিজেদের চর্চায় সেটি নিয়ে বুয়েট আমাদের ছাত্র রাজনীতিকে পথ নির্দেশ করবে। প্রথাগত কাঠামোতে না গিয়ে বুয়েটের শিক্ষার্থীদের মতামত নিয়ে আলাদা কাঠামোতে ছাত্র রাজনীতি পরিচালনা করা হবে বলে জানায় বাংলাদেশ ছাত্রলীগ। 

Link copied!