শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিলো ডিবি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৬:০০ পিএম

শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিলো ডিবি

শাওন ও সাবা

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক হওয়া অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এখনো তাদের কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। শুক্রবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিবি’র অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে প্রথমে অভিনেত্রী শাওনকে তার ধানমণ্ডির বাসা থেকে আটক করে ডিবির একটি দল। এর কয়েক ঘণ্টা পর মধ্যরাত সাড়ে ১২টার দিকে একই এলাকা থেকে আটক করা হয়ে সোহানা সাবাকে।

ডিবি সূত্রে জানা গেছে, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

তার আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত শাওনের বাড়িতে আগুন দেওয়া হয়। জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে এ ঘটনা ঘটে।

এদিকে আওয়ামী লীগপন্থি শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা।

Link copied!