নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩০, ২০২৩, ০৭:৩০ এএম

নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে: প্রধানমন্ত্রী

সভা মঞ্চে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ দেশে নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। এখানে তারা তৃতীয় পক্ষকে ক্ষমতায় আনবে, এটাই তাদের লক্ষ্য।’

শনিবার (৩০ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকায় টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে জনসভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া আর কেউ দেশের উন্নয়নের ধারা ধরে রাখতে পারবে না। সে যোগ্যতা তাদের নাই। বিএনপি খুনিদের দল আর জামায়াত যুদ্ধাপরাধীদের দল।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘রেল পোড়ায়, বাস পোড়ায়, গাড়ি পোড়ায়, মানুষ হত্যা করে, আমাকে পর্যন্ত হত্যার চেষ্টা করেছে তারা। লন্ডনে বসে মানুষ হত্যার নির্দেশ আসছে। যারা অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত, আগুন দিয়ে মানুষ হত্যা করছে, খুনি, লম্পট, জুয়াড়ি তারেকের (তারেক রহমান) কথা শুনে যে বিএনপি নেতারা মানুষ খুন করছে, তার শাস্তি তারা পাবে। যারা এটা করছে, তাদের কি লাভ সেটাই আমার প্রশ্ন।’

Link copied!