‘মার্চ ফর জাস্টিস’ থেকে ৪ জন আটক

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩১, ২০২৪, ০৭:৫৭ এএম

‘মার্চ ফর জাস্টিস’ থেকে ৪ জন আটক

সারা দেশে শিক্ষার্থীরা পালন করছে ‘মার্চ ফর জাস্টিস’।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে অংশ নেওয়া চারজনকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আটক করেছে পুলিশ। বুধবার (৩১ জুলাই) দুপুরের দিকে হাইকোর্টের মাজার রোডের সামনে থেকে তাদের আটক করা হয়।

এর আগে হাইকোর্টের মাজার রোডের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করেন কয়েকজন শিক্ষার্থী। পরে সেখান থেকে চারজনকে আটক করে পুলিশ। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আটক ঠেকাতে এগিয়ে আসেন।

পরে আটকদের নিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থী পুলিশ ভ্যানের সামনে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। দুপুর পৌনে ১টার দিকে আইনজীবী ও নির্যাতিত পরিবারের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শুরু করেন আইনজীবীরা।

Link copied!