ষষ্ঠবারের মতো সংসদ নির্বাচনে জয়ী হলেন মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৭, ২০২৪, ০৫:৫৪ পিএম

ষষ্ঠবারের মতো সংসদ নির্বাচনে জয়ী হলেন মতিয়া চৌধুরী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মতিয়া চৌধুরী। নির্বাচনে তিনি ২ লাখ ২০ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে ষষ্ঠবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন মতিয়া চৌধুরী।

রবিবার (৭ জানুয়ারি) রাত আটটায় নকলা ও নালিতাবাড়ীর দুই সহকারী রিটার্নিং কর্মকর্তা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে জানা যায়, এ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৫৪টি। এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে মতিয়া চৌধুরী পেয়েছেন ২ লাখ ১২ হাজার ১৪২ ভোট। আর তাঁর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মশাল প্রতীক নিয়ে জাসদের লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া পেয়েছেন ৪ হাজার ৫৭৫ ভোট। ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মুহাম্মদ সাঈদ পেয়েছেন ৫ হাজার ৩৪২ ভোট।

প্রসঙ্গত, মতিয়া চৌধুরী সাবেক কৃষিমন্ত্রী। ২০২৩ সালের ১২ জানুয়ারিতে তিনি জাতীয় সংসদের সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব নেন।

Link copied!