ঈদে নাশকতার তথ্য নেই: র‌্যাব

জাতীয় ডেস্ক

এপ্রিল ৮, ২০২৪, ০৫:০০ এএম

ঈদে নাশকতার তথ্য নেই: র‌্যাব

সংবাদ সম্মেলনে র‌্যাবি মুখপাত্র খন্দকার আল মঈন। ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় ট্রেনে নাশকতার কোনো তথ্য নেই ঈদযাত্রীদের আশ্বস্ত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সোমবার (৮ এপ্রিল) সকাল নয়টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

র‌্যাব মুখপাত্র বলেন, ‘বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে আমরা সমন্বয় করে কাজ করছি। কোনো ধরনের নাশকতা বা সহিংসতার তথ্য যদি থাকে বা আশঙ্কা থাকে তা যেন আমরা যথাসময়ে জানতে পারি সে বিষয়ে আমাদের মেকানিজমও কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বসে নেই, প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে।’

মঈন বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা অনেক চেষ্টা করেছি দালাল বা টিকিট কালোবাজারি চক্রের সদস্যদের খুঁজে বের করার জন্য। কিন্তু আমরা দেখেছি তারা কেউই প্রকাশ্যে নেই।’

Link copied!