শেরীফা কাদের মাসকট প্লাজা, নর্থ টাওয়ার ও বিএনএস সেন্টার সহ উত্তরা ৭ সেক্টরের বিভিন্ন অলিগলিতে ব্যাপক গণসংযোগ করেন।
পথশিশু ও কিশোর গ্যাংদের সংশোধন করে সঠিক পথে ফিরিয়ে আনতে কাজ করবো। তৃতীয় লিঙ্গের মানুষসহ অসহায় ও দরিদ্রদের সব ধরনের সহায়তা করতেই আমাদের রাজনীতি। ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের গণসংযোগের একথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে আলোকিত মানুষ গড়তে কাজ করবো। জ্ঞান গরিমায় সম্বৃদ্ধ জাতি গড়তে আগামী প্রজন্মের হাতে বই তুলে দিতে হবে। শিশুদের বই পড়ার সুযোগ করে দিতে হবে। আমরা সরকারি উদ্যোগে একটা পাঠাগার গড়ে তুলবো। যাতে শিশুরা বিনে খরচে পড়াশোনা করতে পারে। এছাড়া, রাস্তা ঘাট নির্মাণ করতে হবে।
শেরীফা কাদের মাসকট প্লাজা, নর্থ টাওয়ার ও বিএনএস সেন্টার সহ উত্তরা ৭ সেক্টরের বিভিন্ন অলিগলিতে ব্যাপক গণসংযোগ করেন।