আত্মগোপনে থাকা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতির মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৪, ১১:০৪ এএম

আত্মগোপনে থাকা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতির মৃত্যু

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান খান (৮০) আজ শনিবার সকালে মারা গেছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মিছিলে হামলা, গুলির ঘটনাসহ টাঙ্গাইল থানায় করা দুটি মামলায় তাঁকে আসামি করা হয়েছিল।

ফজলুর রহমান খানের ভাগনে এলেন মল্লিক জানান, তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েক দিন আগে তাঁকে টাঙ্গাইল শহরের থানাপাড়া এলাকার নিজ বাসায় আনা হয়। পরে আজ সকালে তাঁর অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বিস্তারিত: আত্মগোপনে থাকা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতির মৃত্যু


 

 

Link copied!