ভোট থেকে সরে দাঁড়ালেন তরিকতের নজিবুল মাইজভান্ডারী

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৪, ২০২৪, ০৯:২২ এএম

ভোট থেকে সরে দাঁড়ালেন তরিকতের নজিবুল মাইজভান্ডারী

কথা বলছেন সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। সংগৃহীত ছবি

দ্বাদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তরিকত ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে ডেকে এই ঘোষণা দেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) থেকে চেয়ারম্যান হিসেবে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীসহ ৪২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। বিগত ১৮ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফুলের মালা মার্কার সমর্থনে ব্যাপক গণসংযোগ ও পথসভা হয়েছে। এসময় বাগানবাজার থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত ১৮টি ইউনিয়ন ও দুটি পৌরসভার জনসাধারণের ভালোবাসা পেয়েছি। বর্তমানে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ১৪ দলীয় জোটনেত্রী শেখ হাসিনাকে সম্মান জানিয়ে ও ফটিকছড়ির সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের কোনো অসুবিধা হতে পারে এমন কিছু করতে চাই না। নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ফটিকছড়ি আসন থেকে সরে দাঁড়ালাম।’

এসময় উপস্থিত ছিলেন তরিকত ফেডারেশনের নেতা সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, মোহাম্মদ শাহজালাল, আলমগীর আলম, মওলানা কাজী নিজাম মোরশেদ প্রমুখ।

Link copied!