জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৮:১৯ পিএম

জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের প্রস্তুতির প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ (রোববার) সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত জামায়াত আমিরের বাসভবনে যান তিনি। জানা গেছে, সেখান থেকে তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় যাওয়ার কথা রয়েছে।

সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, পাশাপাশি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমান জামায়াত আমিরের বাসায় গিয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন।

Link copied!