তার্কিশ মেসি খ্যাত গুলের মনে করালেন রোনালদোকে

স্পোর্টস ডেস্ক

জুন ১৮, ২০২৪, ০৬:৪৬ পিএম

তার্কিশ মেসি খ্যাত  গুলের মনে করালেন রোনালদোকে

আরদা গুলের গোলের পর। ছবি : এক্স

আরদা ‍গুলেরের বয়স ১৯ বছর। রিয়াল মাদ্রিদে খেলেন আবার। যদিও নিয়মিত হয়ে ওঠেননি। এরই মধ্যে তার্কিশ মেসি খেতাব পেয়েছেন। মঙ্গলবার ইউরো চ্যাম্পিয়নশিপে জর্জিয়ার ম্যাচে গোল করেন ডি বক্সের বাহির থেকে শট নিয়ে। তার দেশ তুরস্ক ৩-১ গোলে হারিয়েছে জর্জিয়াকে।

ইউরোর অভিষেক ম্যাচে তরুণ বয়সে ক্রিস্টিয়ানো রোনালদো ২০০৪ সালে গোল করেছিলেন। গুলের সেই স্মৃতি মনে করালেন আবার। ওই সময়ের রোনালদোর চেয়ে এখনকার গুলেরের বয়স কম।

ইউরোর অভিষেকে গোল আবার দল জিতেছে। এই রাত ভুলবেন না তিনি। 

 

 

Link copied!