জানুয়ারি ১, ২০২৪, ০১:৫৮ পিএম
যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধি দলের কেউ গণমাধ্যমে কথা বলেননি।
অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠের নিরাপত্তা ও নির্বাচনী মালামাল কিভাবে কেন্দ্রে পৌঁছাচ্ছে এই বিষয়ে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধি দল। সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের দুই নির্বাচনী পর্যবেক্ষক দল আইআরআই ও এনডিআই এর ৫ সদস্য ইসির সাথে বৈঠক হয় কমিশনের। বৈঠকে এই বিষয়ে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধি দল।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, আনিছুর রহমান, ব্রিগেডিয়ার (অব) আহসান হাবিব খান প্রমূখ।
বৈঠকে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এর সদস্যরা হলেন, মিসেস নাতাশা রথচাইল্ড, ইভো পেন্টচেভ, মারিয়াম তাবাতাদজে, ক্রিস্পিন কাহেরু এবং নিনাদ মারিনোভিক উপস্থিত ছিলেন। তবে প্রায় ৩০ মিনিটের বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধি দলের কেউ গণমাধ্যমে কথা বলেননি।
বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধি দলের সঙ্গে কমিশনের মিটিং হয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয় মিটিংয়ের বিষয়ে ডিসক্লোজ না করার জন্য। আমাদের প্রস্তুতি নিয়ে তারা জানতে চেয়েছিল। আমাদের সিকিউরিটি পরিকল্পনা ও নির্বাচননী মালামাল কিভাবে পৌঁছাবে, কোড অব কন্ডাক্টে মাইনরিটি ইস্যুজগুলো আছে কিনা এটা নিয়ে আলোচনা হয়েছে। বিস্তারিত বিষয় তারাও মিডিয়াকে বলবে না। আমাদেরও বলতে না করেছে।