আবার মঞ্চে হান্ট থিয়েটারের নাটক ‘ক্যাফে দ্য ভলতে’

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩, ২০২৬, ০৩:২২ পিএম

আবার মঞ্চে হান্ট থিয়েটারের নাটক ‘ক্যাফে দ্য ভলতে’

‘ক্যাফে দ্য ভলতে’ নাটকের দৃশ্য | ছবি: সংগৃহীত

নাট্যদল হান্ট থিয়েটার তাদের প্রথম প্রযোজনা ‘ক্যাফে দ্য ভলতে’ আবার মঞ্চে উপস্থাপন করছে। নাটকটি আজ ৩ এপ্রিল বিকাল ৫টা ৩০ এবং সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে। দলটি প্রথমবার এই নাটকটি মঞ্চস্থ করেছিল গত বছরের নভেম্বরে।

নাটকটির গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন ম্যাক্স ডি রোজারিও, এক কামেল শেইফ ও বাঙালি ক্রিশ্চিয়ান, যার রেস্টুরেন্ট ‘ক্যাফে দ্য ভলতে’। উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাক্স কালিকোটা শহরের চার সুশীল নাগরিকের ভাগ্য নিজের নিয়ন্ত্রণে নেয়। ম্যাক্স প্রতিশোধ বা ন্যায়বিচারের চেষ্টায় নেই; তবে তার হৃদয় ক্রুসেডের জন্য হাহাকার করে ওঠে। নাটকটি দর্শকদের স্বাগত জানায় একটি রক্তাক্ত রূপকথার ভেতরে, যেখানে দর্শকরা নিজেদের মত গল্পের সঙ্গে যুক্ত হতে পারেন। 

‘ক্যাফে দ্য ভলতে’ নাটকের দৃশ্য | ছবি:  সংগৃহীত

নাটকের মূলভাবনা, গল্প ও নির্দেশনা দিয়েছেন ডায়না ম্যারেলিন। চিত্রনাট্য: আবিদ হাসান, আলোক পরিকল্পনা: মো. মোখলেছুর রহমান, আবহ ও সংগীতভাবনা: চার্লস চৌধুরী, ব্যবস্থাপনা: জেরোম মধু, রূপসজ্জা: যোহানা সুচনা দাস।

মঞ্চে উপস্থিত থাকবেন: মো. শাহজাদা সম্রাট চৌধুরী, আব্দুল্লাহ আল জাদিদ, প্রিয়ম মজুমদার, ইয়াদ খোরশিদ ঈশান, মালিহা ফাইরুজ ফারিন মেলিসা, নূর এ জান্নাত ওরিশা, শাহিন সাঈদুর, সুপ্রিয় ঘোষ, প্রজ্ঞা চন্দ, ডায়ানা ম্যারেলিন এবং শুভাশিস হালদার।

Link copied!