অবসরে পোলার্ড

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২২, ০২:৫৫ এএম

অবসরে পোলার্ড

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন কায়রন পোলার্ড। নেটমাধ্যমে বুধবার ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জানিয়ে দিলেন তিনি আর দেশের হয়ে খেলবেন না। তবে আইপিএল সহ বিভিন্ন টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় খেলা চালিয়ে যাবেন।

এই মুহূর্তে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন পোলার্ড। মুম্বই ইন্ডিয়ান্সের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান ৩৪ বছরের ক্যারিবিয়ান অলরাউন্ডার। সেই কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১২৩টি এক দিনের এবং ১০১টি টি-টোয়েন্টি ম্য়াচ খেললেও কখনও টেস্ট ক্রিকেট খেলেননি তিনি। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৭০৬ রান করার পাশাপাশি ৫৫টি উইকেট নিয়েছেন তিনি। ২০ ওভারের ক্রিকেটে দেশের হয়ে করেছেন ১৫৬৯ রান। নিয়েছেন ৪২টি উইকেট। ২০০৭ সালের এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর তিনটি শতরান এবং ১৯টি অর্ধশতরান রয়েছে।

 

 

Link copied!