অস্ট্রেলিয়ার কেয়ার্নসে ২০০৪ সালের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ জয় দিয়ে রাঙাল স্বাগতিকরা। প্রথম ওয়ানডেতে নিউ জিল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল তারা।
প্রথম ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ড আগে ব্যাট করে। আর সেখানে ৯ উইকেটে ২৩২ রান করে তারা। ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে হারের শঙ্কায় ছিল অজিরা। ক্যারি ও গ্রিন ১৫৮ রানের জুটি উপহার দেন। অস্ট্রেলিয়া ৪৫ ওভারে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।