লিওনেল মেসি গোলশূন্য। অবশ্য এতে সমস্যা হয়নি। প্যারিস সেইন্ট জার্মেই ফরাসি লিগে জয় নিয়েই মাঠ ছেড়েছে। ৩-০ গোলে তারা তুঁলোকে হারিয়েছে। নেইমার ও এমবাপ্পে ১টি করে গোল করেছেন।
পিএসজি লিগের বর্তমান চ্যাম্পিয়ন। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। ম্যাচের ৩৭ ও ৫০ মিনিটে নেইমার ও এমবাপ্পে গোলে সফল হন। বারনেট অপর গোলটি নিয়ে আসেন ৯০ মিনিটে।