আর্জেন্টিনা দলে যোগ দিলেন মেসি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২১, ২০২৩, ০৮:৪৮ পিএম

আর্জেন্টিনা দলে যোগ দিলেন মেসি

আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দিয়েছেন লিওনেল মেসি। পানামা ও কুরাচাওয়ের সঙ্গে ম্যাচ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। কাতারে বিশ্বকাপ জয়ের পর এ প্রথম আর্জেন্টিনা দল একত্র হয়েছে। সবাই ক্লাব ফুটবল খেলতে চলে গিয়েছিলেন। 

২৪ মার্চ ভোরে আর্জেন্টিনার ম্যাচ পানামার সঙ্গে। ভোর ৬টায় খেলাটি শুরু হবে। ২৮ মার্চ পরের খেলাটি রয়েছে কুরাচাওয়ের বিপক্ষে। তবে এখনো সময় প্রকাশ হয়নি ম্যাচটির। 

২০২২ সালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। তিন বারের চ্যাম্পিয়ন তারা। মেসিরা তিন তারকাযুক্ত জার্সি পরে অনুশীলন করেছেন। 

Link copied!