আশাবাদী সোহান

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৪, ২০২২, ১১:২২ পিএম

আশাবাদী সোহান

 

আসন্ন জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। এ গুরু দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন দেশের অষ্টম টি-টোয়েন্টি অধিনায়ক  সোহান ।  

প্রথমবারের মত জাতীয় দলের অধিনায়ক হবার পর আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সোহান।

টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিয়ে সোহান বলেন, ‘এটা অবশ্যই গর্বের ব্যাপার। সামনে যে চ্যালেঞ্জটা আছে, সেটা নিয়ে চিন্তা-ভাবনা করছি। খুব বেশি রোমাঞ্চ বা এসবের কোন সুযোগ নেই। মনে হয়, দল হিসেবে সেরাটা দেওয়াই লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘নেতৃত্ব নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করছি। অবশ্যই এটি গর্বের ব্যাপার। অবশ্যই আমার জন্য বড় চ্যালেঞ্জ ।’

মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছেন সোহান। আপতত জিম্বাবুয়ে সিরিজের জন্য দায়িত্ব পাওয়ায় আসন্ন  তিন টি-টোয়েন্টি নিয়েই   ভাবতে চান  তিনি।

সোহান বলেন, ‘এক সিরিজের জন্য নেতৃত্ব পেয়েছি আমি। তিন ম্যাচ নিয়েই আমার ভাবনা। আমার মনে হয়, আমরা কিভাবে সেখানে ভালো করতে পারি, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। চেষ্টা থাকবে শতভাগ দেয়া এবং প্রক্রিয়া অনুসরণ করা।  ফল যাতে  ইতিবাচক হয় সেই  লক্ষ্যে  কাজ করা।’

Link copied!