আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সিরিজ বাংলাদেশের

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৩, ২০২৩, ০৬:১৬ পিএম

আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সিরিজ বাংলাদেশের

আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজ ২-০ তে জিতল বাংলাদেশ। সিলেটে ১০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। 

ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মত বাংলাদেশ ১০ উইকেটে জয়লাভ করলো। এর আগে কেনিয়ার বিপক্ষে তারা ৯ উইকেটে জিতেছিল। 

তামিম ও লিটন ওপেনিংয়ে নেমেছিলেন। তামিম ৪১ ও লিটন ৫০ রানে অপরাজিত ছিলেন। লিটন ৩৮ বলে হাফ সেঞ্চুরি করেন।

এর আগে ডান-হাতি পেসার হাসান মাহমুদের আগুন ঝড়ানো বোলিংয়ে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৮ দশমিক ১ ওভারে আয়ারল্যান্ড ১০১ রানে গুটিয়ে যায়।  ৩২ রানে ৫ উইকেট নেন হাসান।

বৃষ্টির কারনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত সময়ের আধা ঘন্টা পর শুরু হওয়া ম্যাচে  টস হেরে প্রথমে বোলিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। ব্যাট হাতে সাবধানী শুরু ছিলো সফরকারী আয়াারল্যান্ডের।

এর আগে পাঁচবার ৯ উইকেটে ম্যাচ জয়ের কীর্তি আছে টাইগারদের।

হাসানের বোলিং তোপে প্রথমে ব্যাট করে ২৮ দশমিক ১ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ৩২ রানে ৫ উইকেট নেন হাসান। জবাবে ১৩ দশমিক ১ ওভারে বিনা উইকেটে ১০২ রান তুলে ২২১ বল বাকী রেখে বাংলাদেশের ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করেন দুই ওপেনার অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাস। 

 

আয়ারল্যান্ডকে ১০১ রানে গুটিয়ে দেন হাসান। বাংলাদেশের বিপক্ষে সর্বনি¤œ দলীয় রান আইরিশদের।

বল হাতে ইনিংসে ৮ দশমিক ১ ওভার বল করে ৩২ রানে ৫ উইকেট নেন হাসান। ৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ বা ততোধিক উইকেট নিলেন ২৩ বছর বয়সী হাসান। তাসকিন ২৬ রানে ৩টি এবাদত ২৯ রানে ২ উইকেট নেন।

সিরিজ জিততে ১০১ রানের সহজ টার্গেটে মারমুখী মেজাজে ব্যাটিং শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ও লিটন। তৃতীয় ওভারে তামিমের তিনটি চারে ১৩ রান পায় বাংলাদেশ। সপ্তম ওভারের তামিমের প্রথম ছক্কায় ১১ রান পায় টাইগাররা। অষ্টম ওভারে লিটনের দু’টি চারে ১৫ রান আসে। পরের ওভারে লিটন আরও দু’টি চার মারেন। ১০ ওভার শেষে বাংলাদেশের রান বিনা উইকেটে ৮১। 

১৩তম ওভারে পরপর দু’টি চার মেরে ৩৭ বলে ওয়ানডে ক্যারিয়ারে নবম হাফ-সেঞ্চুরি তুলে নেন লিটন। ১৪তম ওভারের প্রথম বলে ১ রান নিয়ে ২২১ বল বাকী রেখে বাংলাদেশের ম্যাচ ও সিরিজ জয়ের স্বাদ পাইয়ে দেন তামিম। সবচেয়ে বেশি বল হাতে রেখে বাংলাদেশের এটি দ্বিতীয় দ্রুততম জয়। এর আগে ২২৯ বল বাকী রেখে ম্যাচ জয়ের রেকর্ড আছে টাইগারদের।

৫টি চার ও ২টি ছক্কায় ৪১ বলে অপরাজিত ৪১ রান করেন তামিম। ৩৮ বলে অনবদ্য ৫০ রান করেন লিটন। তার ইনিংসে ১০টি চার ছিলো।

ওয়ানডে শেষে আগামী ২৭ মার্চ থেকে চট্টগ্রামের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ-আয়ারল্যান্ড।

Link copied!