ওয়েস্টহ্যামকে হারিয়ে আবার শীর্ষে ম্যানচেস্টার সিটি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৪, ২০২৩, ০২:৫০ এএম

ওয়েস্টহ্যামকে হারিয়ে আবার শীর্ষে ম্যানচেস্টার সিটি

ওয়েস্টহ্যামকে বুধবার রাতে ৩-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। অ্যাকে, আরলিং হালান্ড ও ফির ফোডেন এ ম্যাচে গোল করেছেন। 

৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে আর্সেনালকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে পেপ গার্দিওলার ক্লাব। ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে আর্সেনাল। এদিকে লিভারপুল ১-০ গোলে ফুলহ্যামকে হারিয়েছে। পেনাল্টি থেকে গোল করেছেন মোহামেদ সালাহ। 

হালান্ড প্রিমিয়ার লিগে গোলের রেকর্ড করলেন। ৩১টি প্রিমিয়ার লিগ ম্যাচে তার ৩৫ গোল। নরওয়ের এ ফুটবলার অ্যালান শিয়েরার ও অ্যান্ডু কোলের ৩৪ গোলের রেকর্ডকে পেছনে ফেলেছেন। 

Link copied!