ম্যানচেস্টার সিটির খরুচে ফুটবলার আরলিং হালান্ড। আর তার চমকের অপেক্ষায় ফুটবল প্রেমিরা। গত রাতে লিভারপুল ও ম্যানসিটি কমিউনিটি শিল্ড ম্যাচ খেলেছে। লিভারপুল জিতেছে ম্যাচটি ৩-১ গোলে। তবে হালান্ডের গোল মিসটা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। হরর মিস বলতে যা বোঝায় সেটাই করেছেন।
ম্যাচের ২১ মিনিটে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের গোলে এগিয়ে যায় লিভারপুল। প্রথমার্ধে ওই এক গোলই হয়েছে। দ্বিতীয়ার্ধে খেলা দারুণ জমে উঠে। ৭০ মিনিটের মাথায় ম্যান সিটিকে সমতায় ফেরান জুলিয়ান আলভারেস। ৮০ মিনিটে গোল বাঁচাতে গিয়ে পেনাল্টি এরিয়ায় হাতে বল লাগিয়ে হলুদ কার্ড দেখেন রুবেন দিয়াস। সফল স্পট কিকে লিভারপুলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মোহামেদ সালাহ।
এরপর শেষ মুহূর্তে দারুণ হেডে ব্যবধান বাড়ান অভিষিক্ত দারউইন নুনেস। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে তার ওই গোলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।