গলে শ্রীলংকার দারুণ জবাব

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৯, ২০২২, ০৮:২৯ পিএম

গলে শ্রীলংকার দারুণ জবাব

গলে অস্ট্রেলিয়া ও শ্রীলংকার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি চলছে। আজ ছিল টেস্টের দ্বিতীয় দিনের খেলা। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৬৪ রানে থামে। জবাবে শ্রীলংকা প্রথম ইনিংসে আজ দিন শেষ করেছে ২ উইকেটে ১৮৪ রানে। 

শ্রীলংকা এখনো ১৮০ রানে পিছিয়ে রয়েছে। কুশল মেন্ডিস ৮৪ ও ৬ রানে অ্যাঞ্জেলো ম্যাথুস অপরাজিত রয়েছেন। অধিনায়ক করুনারত্নে ৮৬ রানে হয়েছেন। উল্লেখ্য, ২ টেস্টের সিরিজ এটি। প্রথমটি অস্ট্রেলিয়া জিতে ১-০ তে এগিয়ে রয়েছে। 

এর আগে অস্ট্রেলিয়ার ইনিংসে স্টিভেন স্মিথ ১৪৫ রানে অপরাজিত ছিলেন। লোয়ার অর্ডার ভাল করেনি সফরকারীদের। শ্রীলংকার প্রভাত জয়সুরিয়া ৬ উইকেট নেন ১১৮ রান খরচ করে। 

Link copied!