ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আরও একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখেছে। রয়েল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুকে সোমবার ১ উইকেটে হারিয়েছে লাখনো সুপার জায়ান্টস। শেষ ওভারে ৫ রান দরকার ছিল। আর শেষ বলে দরকার ১ রান। লাখনো শেষ উইকেটে জয় পেয়েছে।
বেঙ্গালুরু আগে ব্যাট করে ২১২ রান সংগ্রহ করে। জবাবে ২১৩ রান তুলে নেয় লাখনো। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে জয়ী দলটি। বেঙ্গালুরু হয়েছে হতাশ। এত রান করেও তারা জয় পেল না।