চুড়ান্ত পর্বের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ০২:২৩ পিএম

চুড়ান্ত পর্বের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ এর চুড়ান্ত পর্বের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। 

উল্লেখ্য, গত ২ -১০ জানুয়ারি গেমসের আন্তঃউপজেলা পর্ব এবং ১৬ -২২ জানুয়ারি আন্তঃজেলা পর্ব  অনুষ্ঠিত হয়। 

২০১৮ সালে প্রথমবার অনুষ্ঠিত গেমসে মোট ২১ টি ডিসিপ্লিন অন্তর্ভুক্ত থাকলেও এবার দ্বিতীয় আসরে অনুষ্ঠিত হচ্ছে ২৪টি ডিসিপ্লিন।

Link copied!