জয়ে ফিরল রংপুর

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৩, ০৫:১৮ পিএম

জয়ে ফিরল রংপুর

 

হারের বৃত্ত থেকে বের হয়েছে রংপুর রাইডার্স। মিরপুরে সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫৫ রানে হারিয়েছেন নুরুল হাসান সোহানরা। ৬ ম্যাচ খেলা রংপুরের এটি তৃতীয় জয়। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ অবস্থানে তারা।

বৃথা গেছে শুভাগত হোমের অলরাউন্ড পারফরম্যান্স। বল হাতে ৩ রানে ২ উইকেট নিয়েছিলেন চট্টগ্রামের অধিনায়ক। এরপর ব্যাট হাতে পাঁচে নেমে ৩১ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন শুভাগত। তবে অধিনায়কের অলরাউন্ড পারফরম্যান্সের ম্যাচে ৫৫ রানে হারের তেতো স্বাদ পেতে হয়েছে চট্টগ্রামকে। এ নিয়ে টানা তিন ম্যাচ হেরেছে বন্দরনগরীর দলটি। ৭ ম্যাচে ৫ হার তাদের। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে চট্টগ্রাম।

শোয়েব মালিক ও আজমতউল্লাহ ওমরজাইয়ের বিষ্ফোরক ইনিংসে ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৯ রান করে রংপুর। চারে নেমে ৪৫ বলে  ৫ চার ও ৫ ছক্কায় ৭৫* রান শোয়েব মালিকের। ওমরজাই ২৪ বলে ১ চার ৪ ছক্কায় ৪২ রান করেন। জবাবে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম ১১ রানে ৩ উইকেট হারায়। তবে রাসুলি, শুভাগত ও জিয়ার ব্যাটে রানের চাকা সচল রাখে। তবে জয়ের জন্য তা যথেষ্ঠ ছিল না। ১৬.৩ ওভারে ১২৪ রানে থামে চট্টগ্রাম। 

 

সংক্ষিপ্ত স্কোর

রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৭৯/৬ (মোহাম্মদ নাঈম ৩৪, শোয়েব মালিক ৭৫*, আজমতউল্লাহ ওমরজাই ৪২; শুভাগত হোম ২/১৩, মেহেদী হাসান রানা ৩/৩৯)। 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:  ১৬.৩ ওভারে ১২৪ (রাসুলি ২১, শুভাগত ৫২, জিয়াউর ২৪; রাকিবুল ২/২৪, হ্যারিস ৩/১৭)

ফল: রংপুর ৫৫ রানে জয়ী। 

 

Link copied!