ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আজ (বুধবার) বাঁচামরার লড়াই বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় না পেলে বিদায় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।
ক্রাইস্টচার্চে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এই ম্যাচে বাংলাদেশ নেমেছে একাদশে তিনটি পরিবর্তন নিয়ে। দলে ঢুকেছেন সৌম্য সরকার, সাইফউদ্দিন ও ইবাদত হোসেন। একাদশ থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাশ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন।