সিলেটে টস জিতে ফিল্ডিং নিয়েছেন সাকিব আল হাসান। ২ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। আজ জিতলে সিরিজ ২-০ তে নিশ্চিত হওয়ার সুযোগ রয়েছে।
আগের ম্যাচেও টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। আর ম্যাচটি ২ উইকেটে জিতে ১-০ তে লিড নেয় টাইগাররা।
কাঁধের ইনজুরির কারণে নেই ওপেনার রনি তালুকদার। বিশ্রামে আছেন পেসার শরিফুল ইসলাম। রনির পরিবর্তে একাদশে আফিফ হোসেন আর শরিফুলের পরিবর্তে খেলবেন পেসার হাসান মাহমুদ।
বাংলাদেশ : সাকিব (অধিনায়ক), লিটন (উইকেটরক্ষক), শান্ত, তাওহিদ হৃদয়, শামীম , মিরাজ, আফিফ, তাসকিন , মোস্তাফিজুর , হাসান মাহমুদ ও নাসুম।
আফগানিস্তান : রশিদ (অধিনায়ক), গুরবাজ (উইকেটরক্ষক), জাজাই, জাদরান, নবি, নাজিবুল্লাহ , জান্নাত, মুজিব , ফারুকি, ওমরজাই, ওয়াফাদার ।