ঢাকায় ইংল্যান্ড ক্রিকেট দল

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০৬:৫৫ পিএম

ঢাকায় ইংল্যান্ড ক্রিকেট দল

 

তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি  ম্যাচের  সিরিজ খেলতে আজ ঢাকা পৌঁছেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। শুক্রবার সকাল আনুমানিক সাড়ে আটটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ইংলিশ ক্রিকেটাররা। বিমান বন্দরে তাদের অভ্যর্থনা জানায় বিসিবি কর্মকর্তারা। সেখান থেকে টিম বাসে করে হোটেলের উদ্দেশ্যে যাত্রা করে সফরকারী দলের সদস্যরা।

আগামী ১ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ- ইংল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজ। একই ভেন্যুতে ৩ মার্চ  অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ।  এরপর  ৬ মার্চ  সিরিজের শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের  জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

ওয়ানডে শেষে  ৯ মার্চ চট্টগ্রামের ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি শুরু  করবে  বাংলাদেশ-ইংল্যান্ড।

সিরিজের বাকী ম্যাচ দুটি যথাক্রমে ১২ ও ১৪ মার্চ মিরপুর  শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Link copied!