তৃতীয় ওয়ানডেতে ফিরতে পারেন বিজয়!

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৪, ২০২২, ০৬:৫৬ পিএম

তৃতীয় ওয়ানডেতে ফিরতে পারেন বিজয়!

শেষ ওয়ানডে ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে চাইছে বাংলাদেশ। এমনকি অধিনায়ক তামিম ইকবাল এটাও জানিয়ে দিয়েছেন, বাকিদের সুযোগ দিতে নিজেকেও দরকারে বসিয়ে দিতে দু’বার ভাববেন না। সেক্ষেত্রে এনামুল হক বিজয়ের দলে আসার সম্ভাবনা তৈরী হয়।

বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১ ম্যাচ হাতে রেখে নিশ্চিত করেছে। ১৬ জুলাই তৃতীয় ম্যাচটি রয়েছে। হোয়াইটওয়াশ করতে চায় তারা। আর এ ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন আনতে পারে। 

দ্বিতীয় ম্যাচের পর তামিম বলেছেন, আমাদের রিজার্ভ বেঞ্চ কতটা শক্তিশালী সেটা এ বার দেখতে হবে। পয়েন্টের খেলা হলে হয়তো আমরা ঝুঁকি নিতে পারতাম না। কিন্তু সিরিজে ২-০ এগিয়ে থাকায় যারা খেলেনি, তাদের একটা সুযোগ দিতেই পারি। তাতে আমি দু’-একটা ম্যাচে না খেললেও অসুবিধা নেই।

বিজয় ঘরোয়া ক্রিকেটে ভাল খেলেছেন। ঢাকা প্রিমিয়ার লিগে ভাল রান করেছেন। তার ফেরার কথা ওয়ানডেতেই। অবশ্য আগের দুটি ম্যাচ তিনি সুযোগ পাননি। 

Link copied!