গত বিপিএলে চোটের জন্য দল পাননি। এবার খেলছেন ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে। আর চলতি আসরের প্রথম ম্যাচে ব্যাটে ও বলে ঝলক দেখিয়ে দলকে জেতালেন অধিনায়ক নাসির হোসেন। শনিবার খুলনাকে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা। নাসির ম্যাচসেরাও হয়েছেন।
প্রথম ম্যাচে ঢাকা ডমিনেটর্স ৬ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্সকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১১৩ রান করে খুলনা। আল-আমিন ৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট নেন। জবাবে ৫ বল বাকী রেখে ৪ উইকেটে ১১৭ রান করে ম্যাচ জিতে ঢাকা।
বল হাতে ২ উইকেট ও ব্যাট হাতে অনবদ্য ৩৬ রান তুলে ঢাকার জয়ে অবদান রাখেন নাসির।