মধ্যরাতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। আজ শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন এই অলরাউন্ডার। জিম্বাবুয়ে সফরে তিনি ছিলেন না।
আর সাকিব অধিনায়ক হচ্ছেন এশিয়া কাপে। সংযুক্ত আরব আমিরাতে আসর। সাব্বির রহমান ও সৌম্য সরকার দলে প্রবেশ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।বেটউইনার নিউজের সঙ্গে বাণিজ্যিক চুক্তি বাতিল করেছেন তিনি। প্রথমে মৌখিক এবং পরে সাকিবের লিখিত বক্তব্যের কথা নিশ্চিত করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও। অবশ্য বাতিল করলেও ১০ কোটি টাকা পাচ্ছেন বলে শোনা যাচ্ছে।
নতুন কোনো দায়িত্ব দেয়ার আগে সাকিবের মনোভাব জানতে চান তারা। এ কারণে পাপনের জরুরি বার্তা পেয়ে নির্ধারিত সময়ের দুদিন আগেই দেশে ফিরে আসলেন তিনি।