নিউজিল্যান্ডকে পাত্তা দিল না ভারত

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৩, ১১:৩৬ পিএম

নিউজিল্যান্ডকে পাত্তা দিল না ভারত

লাখনোতে ভাগ্য ফিরেছে ভারতের পক্ষে।  দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজ়িল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ়ে সমতা ফেরাল ভারতীয় দল। প্রথম ম্যাচে হেরে বিপদে ছিল তারা। 

রবিবার প্রথমে ব্যাট করে মিচেল স্যান্টনারের দল করে ৯৯ রান। জবাবে ১৯.৫ ওভারে ভারত করল ৪ উইকেটে ১০১ রান। ম্যাচসেরা হন হালের সেরা ব্যাটসম্যান যাদব। ৩১ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন তিনি। 

Link copied!