কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে প্যারিস সেইন্ট জার্মেই ফরাসি লিগে রোববার রাতে ৭-১ গোলে লিলে কে হারিয়েছে। কিলিয়ান এমবাপ্পে ম্যাচের প্রথম মিনিটেই গোল করেন। যেটা লিগের ইতিহাসে দ্রুততম।
নেইমার ২টি গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন একটিতে। আর মেসি ও হাকিমি একটি করে গোল করেছেন ম্যাচে। পিএসজি বর্তমান চ্যাম্পিয়ন লিগের। এবারও মৌসুম শুরুর তিন ম্যাচের তিনটিতে জয় তাদের।