ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গতকাল পাঞ্জাব কিংসকে ৬ উইকেট হারায় রাজস্থান রয়েলস। পাঞ্জাব প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে। জবাবে ১৯.৪ ওভারে জয় নিশ্চিত করে রাজস্থান (১৯০/৪)।
রাজস্থানের জসওয়াল ৬৮ রান করেন। ৪১ বলের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা তার। ম্যাচসেরা হন এই উদীয়মান ভারতীয় ক্রিকেটার।
১১ ম্যাচে ১৪ পয়েন্ট রাজস্থানের। পয়েন্ট টেবিলে তারা তৃতীয়স্থানে রয়েছে। অন্যদিকে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঞ্জাবের অবস্থান ৭ নম্বরে।