প্লে অফে সিলেট

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩০, ২০২৩, ১১:৫১ পিএম

প্লে অফে সিলেট

তৌহিদ হৃদয় ও জাকির হাসানের জোড়া হাফ-সেঞ্চুরির পর পেসার রুবেল হোসেনের দারুন বোলিং নৈপুন্যে প্রথম দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স।

মাশরাফি-মুশফিকের সিলেট ৩১ রানে হারিয়েছে তামিমের খুলনা টাইগার্সকে। ১০ ম্যাচে ৮ জয় ও ২ হারে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ খেলা নিশ্চিত করলো  সিলেট।

৮ ম্যাচে ২ জয় ও ৬ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানেই থাকলো খুলনা।

Link copied!