সিডনি থান্ডারের সঙ্গে দু’বছরের চুক্তি করলেন ডেভিড ওয়ার্নার। ন’বছর পর বিগ ব্যাশ লিগে ফিরছেন অস্ট্রেলিয়ার ওপেনার। জানুয়ারি মাসে সিডনি টেস্টের পর অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগে খেলতে নামবেন ওয়ার্নার। মেয়ের আবদার রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এর আগে সিডনি থান্ডার দলের হয়ে দু’বার খেলেছেন ওয়ার্নার। ২০১১-১২ মরসুমে অধিনায়ক ছিলেন তিনি। একটি মাত্র ম্যাচ খেলেছিলেন সে বার। শতরান করেন সেই ম্যাচে। ফের ২০১৩-১৪ সালে সিডনি থান্ডার দলের হয়ে খেলেন ওয়ার্নার।